ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ঘোড়াঘাটে বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৪:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ১৭৬ বার পঠিত

বিএনপির ডাকা দুদিনের অবরোধের প্রতিবাদে দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিবাদ মিছিল করেছে সাধারণ শ্রমিকরা।

সোমবার দুপুরে পৌর এলাকার ইসলামপুরে অবস্থিত ২৪৫ শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। এতে শ্রমিক সংগঠনটির সভাপতি শাহিন আকতারের নেতৃত্বে প্রায় শতাধিক শ্রমিক থানা মোড় ও ওসমানপুর উপজেলা পরিষদ পর্যন্ত মহাসড়ক প্রদক্ষিণ করে।

অর্ধ শতাধিক মোটরসাইকেল যোগে এই প্রতিবাদ বিক্ষোভে বিএনপির ডাকা সর্বাত্বক অবরোধের প্রতিবাদে নানা রকম স্লোগান দেন সাধারণ শ্রমিকরা।

২৪৫ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহিন আকতার বলেন, যেকোন রাজনৈতিক দল হরতাল কিংবা অবরোধের ডাক দিলে প্রথম প্রভাব পড়ে শ্রমিকদের উপর। যানবাহন বন্ধ থাকায় পরিবার নিয়ে অর্ধাহার থাকতে হয় সাধারণ শ্রমিকদেরকে। তাই বিএনপির ডাকা লাগাতার অবরোধ ও হরতালের প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সড়কে যানবাহন বন্ধ রাখতে হয়, এমন আন্দোলন থেকে বিরত থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি।

ঘোড়াঘাটে বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় : ০৪:০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩