ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ঘোড়াঘাটে খুচরা ব্যবসায়ীর দেওয়া তথ্যে অর্ধলাখ টাকার গাঁজা জব্দ, গ্রেপ্তার ২

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৫:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ১৫৪ বার পঠিত

খুচরা মাদক ব্যবসায়ী মোখলেছার (৫০)। নিজ বাড়িতেই স্থানীয় মাদকসেবীদের কাছে গাঁজা বিক্রি করেন তিনি। শুক্রবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যে অপর মাদককারবারী রাকিব হাসান রুবেলের (৩০) গ্রামে অভিযান চালায় থানা পুলিশ। অভিযানে আটক হয় রুবেল। তার কাছে থেকে উদ্ধার হয় ১ কেজি গাঁজা।

এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) বনমালী রায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আটক দুই গাঁজা ব্যবসায়ীকে। এছাড়াও মামলায় পলাতক আরো একজন মাদক ব্যবসায়ীকে আসামী করা হয়েছে। উদ্ধার হওয়া সর্বমোট ১ কেজি ১০০ গ্রাম গাঁজার স্থানীয় বাজারমূল্য আনুমানিক ৫০ হাজার টাকা।

গ্রেপ্তার মোকলেছার (৫০) ঘোড়াঘাট পৌরসভার চকবামুনিয়া বিশ্বনাথপুর (মাস্টারপাড়া) গ্রামের মৃত বুধা শেখের ছেলে এবং রাকিব হাসান রুবেল (৩০) সিংড়া ইউনিয়নের কশিগাড়ী গ্রামের আমিরুল ইসলামের ছেলে। তারা দুজনেই দীর্ঘদিন যাবত বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছেন বলে জানিয়েছেন পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) বনমালী, অরুপ কুমার রায়, মোজাফ্ফর রহমান ও আজিজার রহমানের সমন্বয়ে থানা পুলিশের একটি দল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় মাদক ব্যবসায়ী মোকলেছারের বাড়িতে অভিযান চালায়। এসময় নিজ ঘরের বারান্দা থেকে মোকলেছারকে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যে গাঁজার পাইকারী ব্যবসায়ী রাকিব হাসান রুবেলেকে ধরতে কশিগাড়ী গ্রামে অভিযান নামে পুলিশ। সেসময় ওই গ্রামের নজরুল ইসলামের বাড়ির সামনে রাস্তার উপর থেকে একটি ব্যাগে ১ কেজি গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাবার সময় রুবেলকে আটক করে পুলিশ। সেখানে তার সাথে থাকা আরেক মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি দেখে কৌশলে পালিয়ে যায়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, মাদকমুক্ত ঘোড়াঘাট গড়ে তুলতে আমরা দিনরাত মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছি। স্থানীয় সচেতন নাগরিকদের কাছে থেকে আমরা নিয়মিত মাদক ব্যবসায়ী ও সেবীদের তথ্য সংগ্রহ করছি। পাশাপাশি আমাদের গোয়েন্দা সদস্যরা কাজ করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সর্বমোট ১ কেজি ১০০ গ্রাম গাঁজা সহ আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। তাদেরকে শনিবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।

ঘোড়াঘাটে খুচরা ব্যবসায়ীর দেওয়া তথ্যে অর্ধলাখ টাকার গাঁজা জব্দ, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৫:১৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪