ঘূর্ণিঝড় রেমাল ক্ষতিগ্রস্থদের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন এমপি
- আপডেট সময় : ০৭:৪৪:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ১১৩ বার পঠিত

গত ২৬মে রবিবার বাগেরহাট মোড়লগঞ্জে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন বাগেরহাট -৪ মোড়লগঞ্জ, শরণখোলার মাননীয় সংসদ সদস্য, এইচ এম বদিউজ্জামান সোহাগ। ২৯শে মে মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া, জিউধরা,বারইখালি ও রামচন্দ্রপুর ইউনিয়ন পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন,প্রাকৃতিক দুর্যোগ থাকবে সব দুর্যোগ কাটিয়ে আমাদের জীবন যাপন করতে হবে।স্থানীয় চেয়ারম্যান, মেম্বারদেরকে দ্রুত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে বলেন। ক্ষতিগ্রস্থরা সরকারি সকল ধরনের সহায়তা পাবেন বলে আশ্বস্থ করেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ সভানেত্রী, জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত মানব দরদী একজন মানবিক নেত্রী। ইতিমধ্যে তিনি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ সকল মানুষের পাশে দাঁড়াতে ত্রাণওদুর্যোগ মন্ত্রণালয় সহ জনপ্রতিনিধিদের নির্দেশনা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় কবলিত সকল এলাকা পরিদর্শন করবেন।
তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জনাব লিয়াকত আলী খান,বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান,শাহজাহান আলী খান,নিশানবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান, সাইফুল ইসলাম, জিউধরা ইউনিয়ন চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম বাদশা, বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান,আউয়াল খান মহারাজ,রামচন্দ্রপুর ইউনিয়ন চেয়ারম্যান,আব্দুল আলীম হাওলাদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী, জনাবা আজমির নাহার, যুবলীগ নেতা, হাসিব খান, যুবলীগ নেতা, রাসেল হাওলাদার, পৌর ছাত্রলীগ সভাপতি, মনির হোসেন রাজ্জাক, সাধারণ সম্পাদক, মোস্তাক,কলেজ ছাত্রলীগের সম্পাদক, নাঈমসহ সকল নেতৃবৃন্দ।




















