ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মোরেলগঞ্জ পৌরসভাসহ বহু গ্রাম প্লাবিত ধসে গেছে নদী পাড়ের সংযোগ রাস্তা

মনির হোসেন রাজ্জাক-মোরেলগঞ্জ(বাগেরহাট):
  • আপডেট সময় : ০৬:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৯৬ বার পঠিত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভাসহ বহু গ্রাম প্লাবিত হয়েছে।

বেলা ১২ টার দিকে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৬ ফুট উচ্চতায় প্রবাহিত হওয়ায় পৌরসভাসহ কয়েকটি ইউনিয়নের কমপক্ষে ২৫টি গ্রাম স্থান ভেদে ২ থেকে ৩ ফুট পানিতে প্লাবিত হয়েছে। খাউলিয়া ইউনিয়নে চালের গুদামে পানি ঢুকে ৩ মেট্রিকটন চাল ভিজে নষ্ট হয়েছে বলে ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার সাইদুর রহমান জানিয়েছেন।

সাইক্লোন শেল্টারগুলোতে এখন পর্যন্ত ২ হাজার লোক ও ৩ শতাধিক গবাদি পশু আশ্রয় নিয়েছে।

মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে বহরবুনিয়া ইউনিয়নের সাথে সংযোগ রক্ষাকারী ইটসোলিং রাস্তাটি ধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে শত শত মানুষের। ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে
৮৬ টি সাইক্লোন শেল্টারে খাবার সরবরাহের কাজ শুরু হয়েছে। কিছু কিছু সাইক্লোন শেল্টারে গবাদি পশু ও বিপদাপন্ন লোকজন আশ্রয় নিয়েছে।

১০ নম্বর মহাবিপদ সংকেত জারি হওয়ার পরে
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, সহকারি কমিশনার(ভূমি) মো. বদরুদ্দোজা, থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। পানগুছি নদীর ফেরিসহ সকল ধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনো খাবার সরবরাহের কাজ চলছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির জানিয়েছেন। তিনি বলেন, ইতোমধ্যে নদীর তীরবর্তী সাইক্লোন শেল্টারগুলোতে প্রায় ২ হাজার লোক আশ্রয় নিয়েছেন।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মোরেলগঞ্জ পৌরসভাসহ বহু গ্রাম প্লাবিত ধসে গেছে নদী পাড়ের সংযোগ রাস্তা

আপডেট সময় : ০৬:১৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪