ঘুষ খেয়ে কিশোর গ্যাং সদস্য জীবনকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুঠিয়া থানার বিরুদ্ধে
- আপডেট সময় : ০৪:৫৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৯১ বার পঠিত

রাজশাহীর উপকন্ঠ পুঠিয়ায় কিশোর গ্যাং সদস্য জীবনকে আটকের পর ঘুষ খেয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুঠিয়া থানার ওসি কবির হোসেনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৩টায় পুঠিয়া উপজেলার পৌর সদরের ইসলামীয়া মহিলা কলেজ সংলগ্ন বিলপাড়া সড়কে ডাকাতির প্রস্তুতকালে এলাকাবাসী কিশোর গ্যাং সদস্য জীবনকে আটক করে। এসময় অন্য সদস্যরা পালিয়ে যায়।
পরে পুঠিয়া থানা খবর দিলে, এএসআই ইনতিয়াজ ও সঙ্গিয় ফোর্স উপস্থিত হলে মোটরবাইকসহ জীবনকে পুলিশে সোপদ্য করে এলাকাবাসী।
নাম প্রকাশ না করা সত্তে এলাকাবাসী জানায়, একইদিন রাতে একটি রাজনৈতিক দলের নেতাদের সুপারিশ ও মোটা অংকের অর্থের বিনিময়ে কিশোর গ্যাং সদস্য জীবন কে ছেড়ে দেওয়ার গুনজন ওঠে। পরে আমরা এলাকাবাসী থানায় গিয়ে খোজ নিলে জানতে পারে তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং কিশোর গ্যাং এর যে কোন সদস্য কে থানায় আটক করে নিয়ে আসা হয়েছে ওসি কবির হোসেন সম্পন্ন অস্বিকার করেছে।
এলাকাবাসী আরও জানায়, গত শুক্রবার (১১ জুলাই) ধোপাপাড়া বাজার হতে কিশোর গ্যাং সদস্য জীবন, রুবেল ও হাসান তিনজন মিলে রফিক নামের এক ব্যক্তির মোটর-সাইকেল ছিনতাই করে,একইদিন মোটর-সাইকেলটি বিক্রি করে দেয়।
এদের বিরুদ্ধে থানায় অভিযোগ হওয়ার পর থানা পুলিশ এদের আটক করার জন্য চেষ্টা করে। দীর্ঘদিন ধরে ঢাকা-রাজশাহী মহাসড়কে চলন্ত গাড়ি হতে কিশোর গ্যাং সদস্যরা পণ্যবাহী পরিবহন হতে মালামাল ছিনিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে।
এছাড়াও কিশোর গ্যাং সদস্যরা বাইক নিয়ে রাত/দিন মাদক কারবার করতে দেখা যায়। এদের অপরাধ তৎপতার কারণে এলাকার মানুষদের আতংকের মাঝে থাকতে হয়।
ধোপাপাড়া এলাকার জিল্লুর রহমান বলেন, এরা এতটাই দূর্ধষ যে নেশার টাকার জন্য সবকিছু অপরাধ করা তাদের দ্বারা সম্ভব। তারপর কিশোর গ্যাং সদস্যরা সবাই মাদকাসক্ত। এরা উপজেলার প্রতিনিয়ত কোথাও না কোথাও অপরাধ করছে। কিন্তু এদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর না হওয়ার জন্য এরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
এ ব্যাপারে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, থানাতে নিয়ে আসার ব্যাপারে আমার নিকটে কোনো তথ্য নেই। তবে ছেলেটি শিশু হওয়ার জন্য হয়তো ছেড়ে দিতে পারে।



















