ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ঘুঘু দেখেছেন ঘুঘুর ফাঁদ দেখেননি বলে হুমকি দিলেন চেয়ারম্যান প্রার্থীকে এমপি শাওন এর চাচাতো ভাই

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৬:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ১০৮ বার পঠিত

ঘুঘু দেখেছেন ঘুঘুর ফাঁদ দেখেননি বলে হুমকি দিলেন
প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীকে এমপি শাওন এর চাচাতো ভাই ও লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অরুন পঞ্চায়েত।

এ বলেই ক্ষ্যান্ত থাকেননি আওয়ামী লীগের এই নেতা। প্রতিপক্ষ প্রার্থীদের কে হুমকি দিয়ে তিনি আরো বলেন, কি বুকের পাটারে ভাই, আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ নির্বাচন করে। এই নির্বাচন শুধু আওয়ামীলীগের নয়, সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের নির্বাচন, দলের বিরুদ্ধে অবস্থান নিলে ঘুঘু দেখেছেন ঘুঘুর ফাঁদ দেখেননি বলে হুমকি ধামকি দিয়ে আসছেন উপজেলা নির্বাচনের প্রার্থীদের কে।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এমন ভয়ভীতি আর কেন্দ্র ছাড়া করার হুমকি-ধামকি দেওয়ার মধ্য দিয়ে চলছে লালমোহন উপজেলার তৃতীয় ধাপের নির্বাচন।

ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে ভোলার লালমোহন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখতার হোসেনের পক্ষ নিয়ে প্রকাশ্যে পথসভায় এমন হুংকার দিয়ে যাচ্ছেন উপজেলা আ. লীগের সহ-সভাপতি ও ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) সংসদ সদস্য আলহাজ্ব নুর নবী চৌধুরী শাওনের চাচাতো ভাই অরুন পঞ্চায়েত।

তার এমন বক্তব্যে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে প্রার্থী ও মাঠ পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থকরা। ভোলা জেলা আ. লীগের সহ-সভাপতি, বর্তমান উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ ও বিএনপির সাবেক সদস্য সচিব আখতারুজ্জামান টিটব উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় এমন হুংকার দিয়ে যাচ্ছেন তিনি।

ইতোমধ্যে নির্বাচনের মাঠে ক্ষমতার প্রয়োগ ও হুমকি ধামকির একটি ভিডিও ৪ মে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় আলোচনা সমালোচনার মুখে পড়েছেন তিনি।

এ বিষয়ে বিএনপি দলীয় প্রার্থী আখতারুজ্জামান টিটব বলেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচনকে সুষ্ঠু, অবাদ, নিরপেক্ষ ও অংশ গ্রহন মূলক করতে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান দেখিয়ে দলমত নির্বিশেষে এ নির্বাচনে অংশ নিয়েছে প্রার্থীরা। অথচ এমপির চাচাতো ভাই অরুন পঞ্চায়েতের এমন বক্তব্যে লালমোহনে নির্বাচনের পরিবেশকে নষ্ট করবে। তাই সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এদেরকে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

অপর চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের জেলা সহ-সভাপতি, বর্তমান উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ বলেন, মনোনয়নপত্র দাখিলের পর থেকে এমপির আত্মীয় স্বজন আ. লীগ সভানেত্রীর নির্দেশনাকে চেলেঞ্জ করেছেন। তিনি পক্ষপাতদুষ্ট হয়ে হুমকি ধামকি দিয়ে বিভিন্ন প্রার্থীসহ ভোটারদের ভয়ভীতি দেখিয়ে প্রভাবিত করে আমাদেরকে নির্বাচন থেকে সরে যেতে ষড়যন্ত্র করছেন । এবং নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করছেন। আমি একজন মুক্তিযোদ্ধা, মৃত্যু না হওয়া পর্যন্ত আমি এ নির্বাচনে থাকবো।

এ বিষয়ে অভিযুক্ত অরুন পঞ্চায়েতকে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ কেননি।

নির্বাচনের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কায়সার খসরু সাংবাদিকদের জানান, আমি ভিডিওর বক্তব্য দেখবো। এ ধরনের বক্তব্য আচরণ বিধি লঙ্ঘন। সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেলে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

ঘুঘু দেখেছেন ঘুঘুর ফাঁদ দেখেননি বলে হুমকি দিলেন চেয়ারম্যান প্রার্থীকে এমপি শাওন এর চাচাতো ভাই

আপডেট সময় : ০৬:৪২:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪