সংবাদ শিরোনাম ::
ঘন কুয়াশায় পদ্মায় ফেরিডুবি
ডেস্ক রিপোর্ট
- আপডেট সময় : ১০:০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ১৮৩ বার পঠিত

বাল্কহেডের ধাক্কায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে গেছে। আজ বুধবার সকালে পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছেএ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডুবুরিরা ছয়জনকে জীবিত উদ্ধার করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডিজিএম খালিদ মাহমুদ জানান, রাত ১টার দিকে দৌলতদিয়া ঘাট থেকে রজনীগন্ধা ফেরি ৯টি গাড়ি নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরিটি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়। সকাল সাড়ে ৮টার দিকে পাটুরিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয়। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবে যায়।




















