ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গ্রাম থেকে শুরু আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য- মেহনাজ পারভিনের গল্প এখন অনুপ্রেরণার বাতিঘর

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ২৯৬ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের বাচ্চু মিয়ার কন্যা মেহনাজ পারভিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব মিসিসিপি থেকে সমাজবিজ্ঞান বিষয়ে মাস্টার্স করার জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয় বরং এলাকার এবং দেশের সকল শিক্ষার্থীর জন্য এক অনন্য অনুপ্রেরণা।

মেহনাজের শিক্ষাযাত্রা শুরু হয় গ্রামের রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। মাধ্যমিক শেষ করেন মিতালি বিদ্যা নিকেতন থেকে,উচ্চ মাধ্যমিক পড়েন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে। এরপর তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে মেধার স্বাক্ষর রেখে ডিগ্রি অর্জন করেন।

ডিগ্রি শেষ না হতেই তার পরিশ্রম ও প্রতিভার স্বীকৃতি আসে—যুক্তরাষ্ট্রের দুই মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় থেকে ফুল ফান্ডিং স্কলারশিপের অফার।

নিজের অনুভূতি প্রকাশ করে মেহনাজ বলেন- আমি ইসলামিক স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তাই পথটা আমার জন্য সহজ ছিল না। অনেকেই মনে করে এই বিভাগ থেকে আমেরিকার ফুল ফান্ডিং পাওয়া সম্ভব নয়। কিন্তু আমি হাল ছাড়িনি। প্রায় এক বছরের কঠোর পরিশ্রমের পর অবশেষে সফল হয়েছি। আমি চাই অন্যরাও চেষ্টা করুক, কারণ আমাদের বিভাগেও অনেক ভালো কোর্স আছে, যা দিয়ে আন্তর্জাতিক স্কলারশিপ পাওয়া সম্ভব।
তিনি আরও বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা প্রায়ই ভুলভাবে মনে করেন—আন্তর্জাতিক সুযোগ সীমিত। কিন্তু সঠিক পরিকল্পনা, ধৈর্য আর নিরলস চেষ্টায় অসম্ভবকে সম্ভব করা যায়।

মেহনাজ পারভিনের এই সাফল্য শুধু তার পরিবারের গর্ব নয়—এটি সালথার সকল শিক্ষার্থীকে স্বপ্ন দেখাবে, তাদের পড়াশোনায় নতুন উদ্যম যোগাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে এগিয়ে যাওয়ার সাহস জোগাবে।

গ্রাম থেকে শুরু আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য- মেহনাজ পারভিনের গল্প এখন অনুপ্রেরণার বাতিঘর

আপডেট সময় : ০৭:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫