ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

গৌরীপুর উপজেলা ইউপি চেয়ারম্যান শাহিনের বিরুদ্ধে অনাস্থা

মিজানুর রহমান মানিক -ময়মনসিংহ ব্যুরো:
  • আপডেট সময় : ১১:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ২৮০ বার পঠিত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৬নং বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মোক্তাদির শাহিনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ১২জন সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা। বুধবার (৩১ জানুয়ারি/২৪) টাকা আত্মসাৎসহ ৯দফা অভিযোগ এনে অনাস্থা দেয়া হয়েছে।

জানা যায়, ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন নিয়ম বর্হিভূতভাবে বিক্রয়, প্যানেল চেয়ারম্যান গঠন না করা, কর্মসূজন কর্মসূচী, আদায়কৃত ট্যোক্স ও ট্রেড লাইসেন্সের টাকা আত্মসাতের অভিযোগ এনে অনাস্থা প্রস্তাবের আবেদনটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৯জন সদস্য-সদস্যা উপস্থিত হয়ে জমা দিয়েছেন।

গৌরীপুরে ইউনিয়ন পরিষদের ভবন উধাও, জানেনা চেয়ারম্যান

তবে ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম বলেন, এ অভিযোগ এ দপ্তরে জমা হয়নি। উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে সিএ আমার অফিসে সিলযুক্ত করে এ আবেদনটি গ্রহণ করেছেন। যা সম্পূর্ণ বিধিবর্হি:ভূত হয়েছে।

এ প্রসঙ্গে ৮জন ইউপি সদস্য এ প্রতিনিধিকে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে উনার দপ্তর তালাবদ্ধ থাকায় ইউএনও’র সিএ উপজেলা নির্বাহী কর্মকর্তার সীলযুক্ত করে আবেদনটি গ্রহণ করেছেন। এরপরে তারা উপজেলা চেয়ারম্যানের দপ্তরে গিয়ে চেয়ারম্যানের নিকট দেয়া অনুলিপি চেয়ারম্যানের কার্যালয়ের সিএ গ্রহণ করেছেন।

অভিযোগ প্রসঙ্গে বোকাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মোক্তাদির শাহিন জানান, সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট। ৪নং ওয়ার্ডের সদস্য মো. গাজীবুর রহমান প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত করা হয়েছে। দায়িত্ব গ্রহণের সময়ও পুরাতন ভবন আমাকে বুঝিয়ে দেয়া হয়নি। আমি ভবন বিক্রি করি নাই। ভবনের ঘটনায় মামলাও হয়েছে। তিনি পাল্টা অভিযোগ করেন, ইউপি সদস্যরা ভিজিএফ/ভিজিডিসহ বিভিন্ন কার্ড বিক্রি করে দিতে চায়, এসব করতে না দেয়ায় এখন ষড়যন্ত্রমূলক অভিযোগ দিয়েছে।

প্যানেল চেয়ারম্যান গঠনের বিষয়টি অস্বীকার করেন বোকাইনগর ইউনিয়ন পরিষদের সচিব মো. সুজন মিয়া। তিনি বলেন, এ অভিযোগ সম্পর্কে আমি আর কোনো মন্তব্য করবো না। পাল্টা অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্যরা বলেন, তদন্তে গেলেই তো সব বেড়িয়ে আসবে।

এদিকে নির্বাচিত প্যানেল চেয়ারম্যান মো. গাজীবুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান গঠনের কোনো সভা হয়নি আর আমাকেও প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করার বিষয়ও সঠিক না।

২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইসহাক উদ্দিন জানায়, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী ১৮০জন শ্রমিকের নামে কৌশলে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে সিম উত্তোলন করে শ্রমিকদের টাকা না দিয়ে আত্মাসাৎ করা হয়েছে।

অপরদিকে চেয়ারম্যানের বিরুদ্ধে বোকাইনগর ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন ভেঙ্গে বিক্রয় ও বিক্রয়লব্দ টাকা, বোকাইনগর ইউনিয়ন পরিষদের নিজস্ব ভূমি অধিগ্রহণের বিনিময়ে প্রাপ্ত টাকা উত্তোলন করে আত্মসাৎ, সাব-রেজিস্ট্রি অফিস হইতে ইউনিয়ন পরিষদের উন্নয়নের জন্য ১% বরাদ্দকৃত টাকা, ইউনিয়ন পরিষদের আদায়কৃত ট্যাক্স ও ট্রেড লাইসেন্সের টাকা আত্মসাতের অভিযোগ করেছেন।

২০২১সনের ২৬ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে একজন চেয়ারমান, ৯জন সাধারণ সদস্য ও ৩জন সংরক্ষিত সদস্য নিয়ে ১৩সদস্যের ইউনিয়ন পরিষদ কমিটি গঠিত হয়। এরমধ্যে ১২জনের অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন তারা হলেন সংরক্ষতি আসনের সদস্য মোছা. নুরুন্নাহার, মোছা. শিরিনা বেগম, কুলসুম বেগম, সাধারণ সদস্য মো. চুন্নু মিয়া, মো. ইসহাক মিয়া, মো. বদর উদ্দিন, মো. গাজীবুর রহমান, মো. কামাল হোসেন, মো. আব্দুর রহিম, মো. আব্দুস সেলিম, মো. ফারুক মিয়া, মো. শাহাব উদ্দিন।

ট্যাগস :

গৌরীপুর উপজেলা ইউপি চেয়ারম্যান শাহিনের বিরুদ্ধে অনাস্থা

আপডেট সময় : ১১:২৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪