ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে চট্টগ্রাম সুপার মাস্টার ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতার আগমন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:৩৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ৩৬৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে “গোয়ালন্দ ফুটবল একাডেমী”র প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনে চট্টগ্রাম সুপার মাস্টার ফুটবল ক্লাব ও বাংলাদেশ সাবেক খেলোয়াড় কল‍্যাণ সমিতি’ প্রতিষ্ঠাতা মো. সালাহউদ্দিন জুয়েল’র আগমন।

২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৫ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে উপস্থিত হয়ে ক্ষুদে ফুটবলারদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক কথা বলেন। এসময় পরিদর্শন কার্যক্রমে তার সফরসঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সুপার মাস্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. ফরহাদ হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার সাবেক ফুটবলার মো. শরিফ, গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন, সহকারি কোচ মো. আরিফ হোসেন নারু, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম চানমিয়া, সাধারণ সম্পাদক মো. ফারুক মোল্লা, গোয়ালন্দ সু-প্রভাত ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক রেজাউল মুন্সী, একাডেমীর সদস্য মো. এরশাদ মন্ডল প্রমুখ।

চট্টগ্রাম সুপার মাস্টার ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন জুয়েল বলেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর এমন মহৎ উদ্যোগে আমি একাডেমীর সবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
তৃণমূল পর্যায়ে প্রত‍্যেকের উচিৎ নিয়মিত ফুটবল প্রশিক্ষণের ব‍্যবস্থা করা। আমি গোয়ালন্দ ফুটবল একাডেমীর উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করছি। তিনি আরও বলেন, আমি আশাবাদী এই একাডেমীর ফুটবলাররা একদিন বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে খেলবে।

গোয়ালন্দ ফুটবল একাডেমী পরিদর্শনে চট্টগ্রাম সুপার মাস্টার ফুটবল ক্লাবের প্রতিষ্ঠাতার আগমন

আপডেট সময় : ০৯:৩৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪