ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দ ফাউন্ডেশন’র উদ্যোগে শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ ২৪৩ বার পঠিত

“ঈদ হোক সবার” এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার “গোয়ালন্দ ফাউন্ডেশন” নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন প্রতি বছরের ন্যায় এবারও শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে।

জানা যায়, দেশ-বিদেশে ছড়িয়ে থাকা গোয়ালন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা নিজ উদ্যোগে একটি তহবিল গঠন করে। পরবর্তিতে সংগঠনের কর্মীরা ঈদের দিন অন্তত দুইবেলা ভালভাবে খেতে পারে সেই অনুযায়ী বাজার সদাই করে একশটি ব্যাগ প্রস্তুত করে। এরপর উপকারভোগী বাছাই করে নিরবে-নিভৃতে তা অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন সংগঠনের স্বেচ্ছাসেবিরা।
ঈদ উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে ৫ কেজি চাউল, ১ কেজি ডাউল, হাফ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম মুড়ি, ১ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম চিনি, ১০০ গ্রাম গুড়া দুধ ও ১ টি  সাবান।

ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে গোয়ালন্দ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক আশরাফুল আলম বলেন, ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করতেই গোয়ালন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

গোয়ালন্দ ফাউন্ডেশনের আরেক স্বেচ্ছাসেবক এ্যাডঃ আমিনুল ইসলাম পিয়াল বলেন, প্রতি বছরের ন্যায় এবারও শতাধিক অসহায় পরিবারের মাঝে আমরা ঈদ সামগ্রী উপহার দিচ্ছি। গোয়ালন্দের কিছু মানবিক মানুষের আর্থিক সহযোগিতায় গঠিত তহবিল হতে এই ঈদ উপহার গুলো দেয়া হচ্ছে।

গোয়ালন্দ ফাউন্ডেশনের ঈদ উপহার পেয়ে এক দরিদ্র আটো রিকসা চালক বলেন, তিনি ভাড়ায় চালিত অটো রিকসা চালান। প্রতিদিন মহাজনকে ভাড়ার টাকা দেয়ার পর যা থাকে তা দিয়ে সংসার চালানোই কষ্টকর। ঈদ তার কাছে কষ্টের কারণ হয়ে এসেছে। এ অবস্হায় গোয়ালন্দ ফাউন্ডেশন ঈদের বাজার সদাই উপহার হিসেবে দেয়ায় আমার অনেক উপকার হয়েছে। তাদেরকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

গোয়ালন্দ ফাউন্ডেশন’র উদ্যোগে শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৬:৫৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪