সংবাদ শিরোনাম ::
গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা
মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
- আপডেট সময় : ০৭:৫২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১৮৯ বার পঠিত

গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে গোয়ালন্দ প্রপার হাই স্কুল কক্ষে এ বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
বিদায়ী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জ্যােতি বিকাশ চন্দ্র।
প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক জীবন চক্রবর্তী’র সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগমসহ স্কুলের অন্যান্য শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।
এসময় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।



















