ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

গোয়ালন্দ ধানের শীষের পক্ষে বিএনপির গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:১৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ১৪৪ বার পঠিত

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রাজবাড়ী -১ (রাজবাড়ী সদর – গোয়ালন্দ) নির্বাচনী আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী
আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এর সমর্থনে উপজেলার ছোট্ট ভাকলা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় কাটাখালি বাজার পার্টি অফিস থেকে একটি নির্বাচনী মিছিল বের হয়। ছোট্ট ভাকলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মাজেদ মাস্টার এর নেতৃত্বে মিছিলটি ছোট্ট ভাকলা ইউনিয়ন পরিষদ হয়ে বরাট বাজার হয়ে অন্তার মোড়ে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম তিতাস।

অন্তার মোড় এলাকায় ছোট ভাকলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা হিমেল এর সঞ্চালনায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে নাজিরুল ইসলাম তিতাস বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খয়মকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান। তিনি পদ্মা ব্যারেজসহ এই জেলার ব্যাপক উন্নয়ন করবেন। রাজবাড়ী জেলার যত বড় বড় উন্নয়ন হয়েছে তার হাত ধরেই হয়েছে। এর আগে যখন তিনি সাংসদ সদস্য ছিলেন তখন স্কুল, কলেজ ও রাস্তা ঘাটের উন্নয়ন করেছেন।

এ-সময় আরও উপস্থিত ছিলেন, ছোট ভাকলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম, সহসভাপতি ফাহিম পারভেজ, সিনিয়র যুগ্নসম্পাদক শহিদুল ইসলাম,উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী বিন্দু।

গোয়ালন্দ ধানের শীষের পক্ষে বিএনপির গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১৫:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬