গোয়ালন্দ কৃষক লীগের আয়োজনে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০৯:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ২৪৬ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন গোয়ালন্দ উপজেলা কৃষক লীগ।
বুধবার (২৭ ডিসেম্বর) গোয়ালন্দ উপজেলা কৃষক লীগ উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের আয়োজনে বেলা সাড়ে ১০টায় গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে, সভা শেষে দিনভর গোয়ালন্দ পৌর শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন।
এসময় উপজেলার প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল প্রামানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম মৃধার সার্বিক সহযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন, গোয়ালন্দ উপজেলা যুব লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. ইউনুস মোল্লা, রাজবাড়ী জেলা কৃষক লীগের আহবায়ক আবু বক্কার খান, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, সদস্য মো. মমিন শেখ, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক খোকন শেখ, উজানচর ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক সোনা মিয়া, সদস্য সচিব ফরিদুজ্জান ফরিদ, দৌলতদিয়া কৃষক লীগের আহবায়ক মো. বাকেন শেখ, সদস্য সচিব মমিনুল ইসলাম, দেবগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মাজেদ, সাধারণ সম্পাদক কালাম, ছোটভাকলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. আলতাফ, সাংগঠনিক সম্পাদক মো. সুজন সহ উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভার কৃষক লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ-সময় লিফলেট বিতরণকালে তারা বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কাছে সংসদ সদস্য পদপ্রার্থী কাজী কেরামত আলী’র জন্য নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।


















