ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোয়ালন্দ (রাজবাড়ী)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ১৮৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত এ সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, মানব পাচার প্রতিরোধ, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং রোধ, স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা সেবা উন্নতি করা, অবৈধ বালু-মাটি উত্তোলনের বিষয়ে কঠোর পদক্ষেপ, উপজেলার সকল কার্যক্রম নির্বিঘ্ন করা, মাদক নিয়ন্ত্রণ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও উপজেলা প্রশাসনকে এসব বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির হোসেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের প্রভাষক মো. নজির হোসেন মোল্লা, উপজেলা পল্লী বিদ্যুৎ এর এজিএম মো. সেলিম হোসেন, উপজেলা আনসার বিডিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু আবদুল্লাহ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।

গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫