ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

গোয়ালন্দ প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৬:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ১৩৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে ৫২ পুরিয়া হেরোইনসহ রাজু মোল্লা (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রাজু মোল্লা দৌলতদিয়া ফেলু মোল্লা পাড়ার শওকত মোল্লার ছেলে।

বুধবার (১২ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে দৌলতদিয়া পোড়াভিটা সংলগ্ন হলপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশের সূত্রে জানা যায়,জেলার যেকোনো অপরাধ দ্রুত উদঘাটনে রাজবাড়ী জেলা পুলিশ বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. রুস্তম আলী সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে দৌলতদিয়া হলপট্টি এলাকার বানু মোল্লার বসতবাড়ির সামনে থেকে রাজুকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন,গ্রেপ্তারকৃত রাজুর বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। যেকোনো অপরাধ দমনে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গোয়ালন্দে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৫৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫