ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে সালিশ বৈঠক কেন্দ্র করে হামলা, আহত ১

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১৮০ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে গ্রাম্য সালিশ বৈঠককে কেন্দ্র করে হাবিবুর রহমান (৫২) নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা পিটিয়ে গুরুতর আহত করেছে। রবিবার (২৯ জুন) বিকালে গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত হাবিবুর ছোট ভাকলা ইউনিয়নের চোর বালিয়াকান্দি গ্রামের মৃত সোহরাব আলী শেখের ছেলে।

ঘটনার পর আহতের ছোট ভাই সোনাই শেখ বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা যায়, কিছুদিন আগে গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডে একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা একটি সালিশ বৈঠকের আয়োজন করেন। বৈঠক চলাকালীন দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সাবেক পৌর কাউন্সিলর ও উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন শেখ সালিশ মুলতবি ঘোষণা করেন।

বৈঠক শেষে হাবিবুর রহমান গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স এলাকায় গেলে, অভিযুক্ত সামাদ মোল্লার ছেলে সাব্বির মোল্লা ও তার সাথে থাকা সাত-আটজন অজ্ঞাত যুবক হাবিবুরের ওপর হামলা চালায়। তারা বাঁশের লাঠি দিয়ে বেধরক পিটিয়ে তাকে গুরুতর আহত করে। স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে হাবিবুরকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাবিবুরের ভাই সোনাই শেখ বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।”

এ ব্যাপারে মামলার তদন্ত করছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। স্থানীয়ভাবে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গোয়ালন্দে সালিশ বৈঠক কেন্দ্র করে হামলা, আহত ১

আপডেট সময় : ০৫:০৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫