ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক দুই যুবক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৪৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৭৩ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট ও পুরাভিটা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পুরিয়া হেরোইনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ ২০২৬) বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ঘাট ও পুরাভিটা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গোয়ালন্দ ঘাট থানার এসআই (নিঃ) মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন বিপিএম, এএসআই (নিঃ) আব্দুল আউয়াল এবং এএসআই (নিঃ) সঞ্জয় বৈদ্য উপস্থিত ছিলেন।

অভিযানকালে দুই যুবককে আটক করা হয়। তারা হলেন— ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার রাজিবটেক ইউনিয়নের খালপাড়কান্দি গ্রামের মোঃ লোকমান হোসেনের ছেলে মোঃ সায়িল আহমেদ (২২) এবং ফরিদপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের কমলাপুর এলাকার শেখ আসলামের ছেলে শেখ রায়হান (১৯)।

পুলিশ জানায়, আটককৃতদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এর মধ্যে একজনের কাছ থেকে ২৫ পুরিয়া এবং অপরজনের কাছ থেকে আরও ২৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ০৯, তারিখ ৬ মার্চ ২০২৬। মামলার তদন্তভার এসআই সেলিমের ওপর ন্যস্ত করা হয়েছে।

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ আটক দুই যুবক

আপডেট সময় : ১২:৪৬:১৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬