ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি;
  • আপডেট সময় : ০৭:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ৪০৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ রোজিনা আক্তার মেনু নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রোজিনা আক্তার মেনু (৩০), কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার সাত পাখিয়া আবাসন প্রকপ্ল এলাকার নাদের মল্লিকের মেয়ে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালন্দঘাট থানার পুলিশ বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে বিশেষ অভিযান চালিয়ে গোয়ালন্দ উপজেলার বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর থেকে ৬০ (ষাট) বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গোয়ালন্দে ফেনসিডিলসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫