গোয়ালন্দে পৌরসভা পর্যায়ে দুই ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- আপডেট সময় : ১২:৫০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ১০২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে অনুষ্ঠিত প্রাথমিক স্কুল পর্যায়ে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ২০২৪ এর পৌরসভা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ জুন) বিকেলে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপে দিনের প্রথম ম্যাচে বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে নগরবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়েকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দিনের অপর ম্যাচে বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ খেলায় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফলে দুই ক্যাটাগরিতেই বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উপজেলা সহকারি প্রাথমিক অফিসার মো. আজিজুল ইসলাম’র সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান খান।
আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বাবর আলীসহ প্রত্যেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক মন্ডলী প্রমুখ।




















