ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

গোয়ালন্দে পুকুরে ডুবে মৎস্য প্রকল্পের কর্মীর মৃত্যু

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ:
  • আপডেট সময় : ০৪:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ৩৭৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পানিতে ডুবে আকরাম মৃধা (৩৫) নামে এক যুবক মারা গেছে। তিনি দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়ার হাতেম মৃধার ছেলে।

সোমবার (১৭ এপ্রিল) বেলা ১ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর পাশে সাত্তার ফকিরের মাছের পুকুরে এ ঘটনা ঘটে। সে সাত্তার ফকিরের মাছের প্রকল্পে শ্রমিক হিসেবে কাজ করত।

এ বিষয়ে সাত্তার ফকির জানান, আকরাম ও স্বপন বিশ্বাস নামের দুইজন নৌকাযোগে পানিতে চুন প্রয়োগ করছিল এ সময় অসতর্কতায় নৌকাটি উল্টে ডুবে গেলে নৌকার নিচে পড়ে পানিতে নিখোঁজ হয়ে যায় আকরাম। সে আমার মাছের প্রজেক্টে বিগত ১৩/১৪ বছর ধরে কাজ করত।

আকরামের সাথে থাকা স্বপন বিশ্বাস (৬৫) বলেন, আমি আর আকরাম একসাথে পুকুরের পানিতে নৌকা দিয়ে চুন ছিটাচ্ছিলাম। হঠাৎ নৌকাটি উল্টে নিচে পড়ে যায় আকরাম। আমি অনেক কষ্টে কিনারায় উঠতে পারলেও আকরাম পানিতে নৌকাসহ তলিয়ে যায়। আমার ডাক-চিৎকারে আশেপাশের মানুষ এসে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়না। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ১ ঘন্টা খোঁজাখুঁজির পর আকরামের মরদেহ উদ্ধার করে।

এ সম্পর্কে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মোখলেছুর রহমান বলেন, আমরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে মরদেহটি উদ্ধার করি। পরিবারের দিক থেকে কোন অভিযোগ না থাকায় থানায় যোগাযোগ করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোয়ালন্দে পুকুরে ডুবে মৎস্য প্রকল্পের কর্মীর মৃত্যু

আপডেট সময় : ০৪:২৮:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩