ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে দুবাই প্রবাসী পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

সিরাজুল ইসলাম,গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:৫৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ ৮৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দুবাই প্রবাসী মোঃ শাহিন সরদার (৪২) ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন তিনি নিজেই। এ অভিযোগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা ১২টায় গোয়ালন্দ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহিন সরদার। এসময় তার মা বেবী আক্তার, স্ত্রী মরিয়ম বেগম ও ছেলে রোহান মাহমুদ উপস্থিত ছিলেন।

প্রবাসী শাহিন সরদার গোয়ালন্দ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ময়ছের মাতুব্বরপাড়ার বীর মুক্তিযোদ্ধা কাদের সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দুবাইয়ে পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়ার বাসিন্দা ও কথিত মাদক ব্যবসায়ী মুনিয়া বেগম তার কাছে ৭ লাখ ৭৬ হাজার টাকা পাওনা দাবি করে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। মুনিয়া বেগম পুলিশের সোর্স পরিচয়ধারী আব্দুর রশিদ শেখের স্ত্রী।

মুনিয়া বেগম অভিযোগে দাবি করেন, তার ছেলে রোহিত মাহমুদ (মুন্না) দুবাইয়ে অবৈধভাবে অবস্থান করার দায়ে গ্রেপ্তার হলে শাহিন সরদার তাকে জেল থেকে ছাড়িয়ে দেওয়ার নামে ওই টাকা নেন।

তবে শাহিন সরদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “মুনিয়ার ছেলে রোহিত মাহমুদ অবৈধ নাগরিক হিসেবে নয়, বরং ৩০০ গ্রাম গাঁজা ও আইসসহ দুবাই পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয়। বর্তমানে সে এখনো দুবাইয়ে রয়েছে এবং ২০২৬ সালের ১৩ আগস্ট পর্যন্ত তার বৈধ ভিসা রয়েছে। আমার কাছে এ সংক্রান্ত প্রমাণপত্র আছে।”

তিনি আরও বলেন, “মানবিক কারণে স্থানীয় ছেলের বিপদে পড়ে তাকে ছাড়ানোর জন্য আমি নিজেই চেষ্টা করেছি এবং এ প্রক্রিয়ায় আমার ব্যক্তিগতভাবে ৪ লাখ ২০ হাজার টাকা ব্যয় হয়েছে। কিন্তু ওই টাকা ফেরত না দিয়ে উল্টো আমার ও আমার বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং একটি অনলাইন পোর্টালে বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে শাহিন সরদার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সঠিক তদন্তের মাধ্যমে হয়রানির অভিযোগের বিচার এবং তার ব্যয়কৃত টাকার ফেরতের দাবি জানান। তিনি প্রশাসনের কাছে মুনিয়া বেগম ও তার স্বামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

গোয়ালন্দে দুবাই প্রবাসী পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:৫৮:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫