গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
- আপডেট সময় : ০৫:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ৩৪৫ বার পঠিত

“প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হকের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাৎ হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুর হায়দার, উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা নিজাম উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন এবং উপজেলা পাট কর্মকর্তা নিজাম উদ্দীন।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,স্থানীয় যুব সমাজ ও সুধীজন অংশগ্রহণ করেন। বক্তারা যুবসমাজকে দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলার আহ্বান জানান এবং জাতীয় উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি শপথ বাক্য পাঠ করান এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবদের মাঝে ঋণের চেক ও সনদ প্রদান করা হয়।



















