গোয়ালন্দে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
- আপডেট সময় : ০১:১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ১০০ বার পঠিত

” বিনা খরচে নিন আইনি সহায়তা শেখ হাসিনা সরকার দিচ্ছে এমন নিশ্চয়তা” এমন প্রতিপাদ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ এপ্রিল) সকাল দশটায় উপজেলা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। এবং উপজেলা চত্বর প্রদক্ষিণ করে ফের একই জায়গায় এসে শেষ হয়।।
এরপর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশন (ভূমি) মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নার্গিস পারভীন,
সাবেক গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুস সামাদ মোল্লা, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমূখ।



















