ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র জরুরি পদক্ষেপ

সিরাজুল ইসলাম,গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫ ৩৬০ বার পঠিত

Oplus_0

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আড়ৎপটি এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ নাহিদুর রহমান।

বুধবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে তিনি গোয়ালন্দ বাজারের আড়ৎপটি এলাকা পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম তিতাসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জানা গেছে,সাম্প্রতিক বৃষ্টিপাতে আড়ৎপটি এলাকায় পানি জমে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা ক্রেতা-বিক্রেতাদের পাশাপাশি স্থানীয়দের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে পথচারী ও শিক্ষার্থীরা ভিজে গিয়ে ভোগান্তির শিকার হন। বিষয়টি জানার পরপরই ইউএনও পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

ইউএনও মোঃ নাহিদুর রহমান জানান,“বিষয়টি শোনার পরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। পাইপের মাধ্যমে ড্রেনের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে, এতে জলাবদ্ধতা নিরসন হবে। পাশাপাশি এখানকার টেম্পু স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে বাজারের যানজটও কমে আসে।”

গোয়ালন্দে জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র জরুরি পদক্ষেপ

আপডেট সময় : ০৭:৫৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫