ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে ঘুষের টাকা ফেরত পেতে প্রধান শিক্ষক কে অবরুদ্ধ

সাইফুর রহমান পারভেজ-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০২:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ১৭৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঘুষের টাকা ফেরত পেতে গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক কাদের ফকিরকে প্রায় তিনঘন্টা অবরুদ্ধ করে রাখে ছাত্ররা।

মঙ্গলবার (২০ আগষ্ট) সকাল সারে ১১ টা থেকে আড়াইটা পর্যন্ত কোটা বিরোধী ছাত্ররা এই অবস্থান নেয়। এসময় প্রধান শিক্ষকের রুমে তারা অবস্থান করে ঘুষের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দেয়।
এসময় প্রধান শিক্ষক ফকির আবদুল কাদের এক মাসের সময় চেয়ে তিনশো টাকার স্ট্যাম্পে সই করেন।

জানাযায়, গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ার জমেলা খাতুন নামে এক মহিলা তার মেয়ে শিরীন কে ফকির আবদুল কাদের প্রতিষ্ঠিত এফকে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে নিয়োগ দেওয়ার কথা বলে প্রায় পাঁচ বছর আগে সাত লক্ষ চল্লিশ হাজার টাকা নেন। তারপর তাকে চাকরি দিতে ব্যার্থ হয় এবং টাকা দিতে গড়িমসি করে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে পরিবারটি বিভিন্ন সময় দেন দরবার করলেও টাকা দিতে তালবাহানা করে। এক পর্যায়ে চেক প্রদান করলেও সেটা ব্যাংকে ডিজঅর্ডার হয়। এএসময় পরিবারটি কোটা বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের কাছে এসে জানালে অসহায় পরিবারটির পাশে এসে দাড়ায় ছাত্র ছাত্রীরা।

পাঁচ বছর ধরে ঘুষের টাকা নিয়ে রাখলেও ফেরত দিতে টালবাহানা এবং একটি চেক দিলে সেটাও ব্যাংকে ডিসওর্ডার হয় এতোদিন ক্ষমতা দেখিয়ে নানা টালবাহানা করতে থাকে অসহায় মা গিয়ে কোটা বিরোধী ছাত্র ছাত্রীকে জানালে তারা এসে চাপ দিলে তিনি একমাস পর টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন।

প্রধান শিক্ষক ফকির আবদুল কাদের এর বিরুদ্ধে এর আগে ও শিক্ষকরা মানব বন্ধন করেছে বেতনের জন্য। এছাড়া তার অফিস, শিক্ষকদের কক্ষ সহ প্রতিটি রুমে তার পরিবার সহ বিভিন্ন ধরনের ছবি পাওয়া যায়।

এব্যাপারে গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, তার ঘুষ নেওয়ার বিষয়টি আমাদের জানা নেই।
ঘূষ নিয়ে চাকরী দেওয়া দন্ডনীয় অপরাধ। কেউ যদি অভিযোগ করে এবং তদন্তে সেটা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

গোয়ালন্দে ঘুষের টাকা ফেরত পেতে প্রধান শিক্ষক কে অবরুদ্ধ

আপডেট সময় : ০২:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪