ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

গোয়ালন্দে গোধূলি পার্কে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম,গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ৮৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে গোধূলি বিনোদন পার্কে স্থানীয় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে পার্ক প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গোধূলি বিনোদন পার্কের পরিচালক ও গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মো. নিজাম, প্রকল্প পরিচালক সিরাজুল ইসলাম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু এবং সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্যে প্রকল্প পরিচালক সিরাজুল ইসলাম বলেন, রাজবাড়ী জেলার বিনোদন কেন্দ্র হিসেবে গোধূলি পার্ক ইতোমধ্যে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। এখানে শিশুদের জন্য বিভিন্ন রাইড ও একটি বিশেষ শিশু কর্নার স্থাপন করা হয়েছে, যাতে পরিবার নিয়ে আসা দর্শনার্থীরা আনন্দঘন সময় কাটাতে পারেন।
তিনি আরও জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পার্কে বিশেষ আয়োজন রাখা হয়েছে। ঈদের দিন থেকে পার্কের প্রবেশ টিকিট ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া টিকিটের ওপর লটারির ব্যবস্থাও রয়েছে।
ঈদ উপলক্ষে ‘ঈদ বিশেষ আয়োজন ২০২৬ লাকি কুপন ড্র’ আগামী ২৭ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে। এতে আকর্ষণীয় পুরস্কারের মধ্যে রয়েছে—
১ম পুরস্কার: ফ্রিজ (১২ সিএফটি/২০৫ লিটার),
২য় পুরস্কার: ৩২ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি,
৩য় পুরস্কার: ৫৬ পিসের ডিনার সেট,
৪র্থ থেকে ১০ম পুরস্কার: ৭টি রাইস কুকার,
১১তম থেকে ১৫তম পুরস্কার: ৫টি হটপট।
মোট ১৫টি পুরস্কার বিজয়ীদের মাঝে প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

গোয়ালন্দে গোধূলি পার্কে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬