ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে খাল খনন কর্মসূচির উদ্বোধন

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:২৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৭৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। মঙ্গলবার (১২ মে) বিকাল ৫টায় গোয়ালন্দ উপজেলার হাবিল মন্ডলের পাড়ায় এ কর্মসূচির উদ্বোধন করেন। এর আগে গোয়ালন্দ শহর থেকে উজানচরগামী খালের সরকারী নাজিরউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় সংলঘ্ন এলাকা তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে খাল খনন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এ ধরনের কার্যক্রম শুরু হয়েছিল এবং সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নমূলক এসব কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা নির্বহী অফিসার সাথী দাস, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন সেক, সাধারন সম্পাদক মোশারফ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, বিএনপি নেতা নাজিরুল ইসলাম তিতাস প্রমুখ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খাল গুলো ভরাট হয়ে পানি চলাচল ব্যাহত হচ্ছিল। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে দূর্ভোগ হতো। খাল খনন কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার সাধারণ মানুষের ভোগান্তিও কমবে বলে তারা আশা প্রকাশ করেন।

গোয়ালন্দে খাল খনন কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ১২:২৪:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬