ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে ক্লুলেস হত্যা মামলার আসামি গ্রেফতার

সিরাজুল ইসলাম- গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪ ৮৪ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল বিশেষ অভিযানে ক্লু লেস হত্যা মামলার আসামি হেলাল মোল্লা (৪৯) কে মুন্সীগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করিয়া মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানাধীন কুন্ডের বাজার এলাকার জনৈক সজিব এর ঢালাই কারখানা থেকে আটক করা হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম।

আটককৃত হেলাল মোল্লা (৪৯) উপজেলার বরাট ইউনিয়নের কাশিমা গ্রামের মৃত মুন্তাজ মোল্লার ছেলে।

প্রেসনোটে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, গত ৩১ আগষ্ট উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বিএনপির মোড় এলাকায় হেলাল মোল্লার লাশ পাওয়া যায়। ক্লু লেস হত্যা হওয়ায় তদন্তে নামে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল। রাজবাড়ী পুলিশ সুপারের নির্দেশে গোয়ালন্দ ঘাট থানার তদন্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নেমে সংগীয় ফোর্স সহ লক্ষীপুর জেলার রামগঞ্জ থানা ও মুন্সীগঞ্জ জেলায় অভিযান পরিচালনা করিয়া মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানাধীন কুন্ডের বাজার সাকিনস্থ জনৈক সজিব এর ঢালাই কারখানা হইতে আসামি হেলাল মোল্লা (৪৯) কে আটক করে। আটককৃত আসামি হেলাল মোল্লা স্বীকার করে যে, আসামী হেলাল মোল্লার আপন ছোট ভাই হারুন মোল্লা (৪০)এর শ্বশুর বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকায় পরিবার নিয়ে বসবাস করিত। সেখানেই হেলাল মোল্লার সাথে তার বিকাশের দোকানে পরিচয় হয়।
এসময় পাসপোর্ট করার জন্য টাকা দেয় হেলাল মোল্লাকে। এরপর তাকে সেখান থেকে ডেকে নিয়ে এসে তার নিজ বাড়িতে।

এরপর তার ভাই আসামী হারুন মোল্লা তাহাকে ঘুম থেকে তুলে বাড়ির সামনে রাস্তার উপর নিয়ে আসে। তখন অজ্ঞাত অটোর মধ্যে পিছনের সিটে ভিকটিম আলমগীর কবির অজ্ঞান অবস্থায় বসা ছিল। এরপর তাকে হত্যা করে বিএনপির মোড় এলাকায় ফেলে যায়।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামি হত্যার কথা স্বীকার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বটি ও ওড়না উদ্ধার করা হয়। আসামিকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গোয়ালন্দে ক্লুলেস হত্যা মামলার আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪