ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গোয়ালন্দে ককটেল ফুটিয়ে ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, ৩ পুলিশ আহত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:১৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩ ৩১৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে ককটেল ফাটিয়ে এবং টায়ার জ্বালিয়ে কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে রাখে একদল দূর্বৃত্ত। 

ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় এলাকায় বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে।

ঘবর পেয়ে থানা পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা পুলিশ ভ্যানকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এসআই আশরাফুল ইসলাম, কনস্টেবল কামরুজ্জামান ও রতন মিয়া জখম হন। 

এ ঘটনায় পুলিশ ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ১৫০-২০০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছে।

ঘটনার বিষয়ে কয়েকজন প্রত‍্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার রাত সারে ৯ টার দিকে হঠাৎ করে অনেক লোকজন মহাসড়কে এসে অবরোধ অবরোধ বলে স্লোগান দিতে থাকে। এরপর তারা বিকট আওয়াজের শব্দ শুনতে পান। দেখতে পান মহাসড়কের মাঝে টায়ার জ্বালানো হয়েছে। তবে কারা এ ঘটনার সাথে জড়িত ছিল সেটা তারা জানেন না। পুলিশ আসার আগেই ওইসব লোকজন পালিয়ে যায়।

এদিকে খবর পেয়ে রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুজ্জামান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনার বিষয়ে গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার কাউন্সিলর মোঃ নিজাম শেখ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর তাদের কোন দলীয় কর্মসূচি ছিল না। তাদেরকে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করে মহাসড়কে ককটেল ফাঁটানো ও টায়ার জ্বালিয়ে অবরোধ চেষ্টার ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় তাদের কোন নেতাকর্মী জড়িত নন বলে তিনি দাবি করেন। তারপরও তারা এ মামলায় গ্রেফতার আতঙ্কে রয়েছেন।

ঘটনার বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, হঠাৎ করে অজ্ঞাতনামা কিছু লোকজন পদ্মার মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে পরপর কয়েকটি ককটেল ফুটিয়েছে ও সড়কে ইটপাটকেল রেখে তারা অবরোধ সফল হোক সফল হোক স্লোগান দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তাদের ছোড়া ইট-পাটকেলে তিনজন পুলিশ সদস্য আহত হন। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকটি বোমা সাদৃশ্য আলামত উদ্ধার করা হয়। 

এ ঘটনায় এসআই আশরাফুল ইসলামকে বাদী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরো ১৫০/২০০ জন অজ্ঞাত ব্যাক্তিকে আসামি করা হয়েছে। তবে শুক্রবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

গোয়ালন্দে ককটেল ফুটিয়ে ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, ৩ পুলিশ আহত

আপডেট সময় : ০৮:১৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩