ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব পালিত

সিরাজুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০২:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ১১৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী পিঠা উৎসব ও উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান,
উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আবু বক্কর, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা দিপ্তী রানী, উপজেলা শিক্ষা জয়ন্ত কুমার দাস,সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন অংশ নেন।

শীতের শুরুতেই পিঠা উৎসবে ভাপাপিঠা, পাটিসাপটা, তেলের পিঠা, নকশী পিঠা, ঝাল পিঠা, চিতই পিঠা, কুলি পিঠা, জামাই পিঠা, ডালের বড়া, দুধ চিতই, ভেজা চিতই, ফুলকপি পাকোড়া, ডিম পিঠা, নকশি পিঠা, নারিকেল পুলিসহ বেশ কয়েক প্রকারের পিঠার পরশা সাজিয়ে বসেছিলেন উদ্যোক্তারা। এর পাশাপাশি হাতে তৈরি ফুলদানি, মগসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করে উদ্যোক্তারা।

ভোজনরসিকরাও এসব পিঠা খেয়ে নানা প্রশংসা করেন। তারা বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং পিঠার স্বাদ নেন। একই সঙ্গে তারা সন্তানদের উৎসবে নিয়ে এসে বাহারি স্বাদ উপভোগের পাশাপাশি হরেক রকম পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

ইউএনও সাথী দাস বলেন, “গ্রামগঞ্জে বিশেষ করে শীতকালে প্রতিটি বাড়িতে নানা ধরণের পিঠাপুলি তৈরি হয়। বাঙালির ইতিহাস ও ঐতিহ্যে পিঠা-পুলি দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ব্যস্ততার ভীড়ে আমাদের সারা বছর অনেক সময় কাটে। তাই প্রতিদিনের ব্যস্ততার মধ্যে মানসিক প্রশান্তি এবং লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহিঃপ্রকাশ হিসাবেই এ পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
এছাড়া হাতে তৈরি বিভিন্ন পন্যের প্রশংসা করার পাশাপাশি তিনি এগুলো অন্যদের শেখানোর পরামর্শ দেন।

গোয়ালন্দে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব পালিত

আপডেট সময় : ০২:০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫