গোয়ালন্দে ইয়াবা ও স্বর্নাংলকার সহ আটক ১
- আপডেট সময় : ০৭:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৯৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশ চেক পোস্ট বসিয়ে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে ইয়াবা ও স্বর্নালংকার সহ সজল (৩৭) নামে একজন কে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
আটককৃত মাদক কারবারি সজল (৩৭) ঝিনাইদহ জেলার বিষয় খালি খন্দকার পাড়ার আওয়াল এর ছেলে।
প্রেসনোটে জানানো হয় যে,এসআই (নিঃ) সোহানুর রহমান সংগীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে খোকন এর চায়ের দোকানের সামনে মহাসড়কে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালিয়ে সজলের নিকট থেকে ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট, সুমি জয়েলার্স লেখা স্বর্ণলংকার রাখার ব্যাগের মধ্যে সারে পাঁচ ভরি ওজনের দূল, লকেট, বয়াসলেট পায়েল ও পাচ ভরি রোপ্য, নগদ আট হাজার টাকা ও এসব কাজে ব্যাবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তাছাড়া মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। গ্রেফতারকৃত আসামীকে আজ মঙ্গলবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



















