গোয়ালন্দে ইউপি যুবলীগের উদ্যোগে হরতাল-ধর্মঘট বিরোধী,শান্তি সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:১৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ৩১৯ বার পঠিত

দক্ষিনবঙ্গের প্রবেশদ্বার খ্যাত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল, ধর্মঘটসহ ধ্বংসাত্মক কর্মকান্ড বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১ টায় দৌলতদিয়া ঘাট টার্মিনালে ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাজেদ মন্ডলের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোসাররফ হোসেন প্রামানিক, সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা মন্ডল, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুলহাস মোল্লা, যুগ্ন-সাধারণ সম্পাদক সাইমদ্দিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, যুবলীগ নেতা ইব্রাহিম খলিল, শফিকুল ইসলাম, ফারুক খান, আতিয়ার রহমান, দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব মমিনুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্বাস ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন শেখ প্রমুখ।
বক্তারা সার্বক্ষনিক রাজপথে থেকে বিএনপি-জামায়াতের যে কোনো অপতৎপরতা রুখে দিতে অঙ্গীকার ব্যাক্ত করেন।



















