গোয়ালন্দে আয়েশা আলী নেওয়াজ স্কুল এন্ড কলেজের উদ্বোধন
- আপডেট সময় : ০৪:৫২:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ১৭৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আয়েশা আলী নেওয়াজ স্কুল এন্ড কলেজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল এগারোটায় দৌলতদিয়া হামিদ মৃধা হাট সংলগ্ন স্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনজিত রায়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই আয়েশা আলী নেওয়াজ এর কবরে পুষ্পস্তবক অর্পণ ও একমিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ।এসময় আরও উপস্থিত ছিলেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক কবি আওয়াল আনোয়ার, বিদ্যালয়ের উপদেষ্টা আলী নেওয়াজ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আবদুল হামিদ মৃধা, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক নাজমুল ইসলাম ফারাবী,বিদ্যালয়ের পরিচালক এস এম হাবিব, সাংবাদিক আক্তারুজ্জামান, সাংবাদিক শেখ রাজিব, সাংবাদিক সিরাজুল ইসলাম, দৌলতদিয়া মডেল হাইস্কুলের শিক্ষক মোতালেব, গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের শিক্ষক রমেশ কুমার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন জামিল হোসেন।
এসময় বক্তারা বলেন, একটি স্কুল সেই এলাকার শিক্ষা ব্যাবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ পূর্ণ ভূমিকা পালন করে। এই নতুন স্কুলটি এই এলাকার শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি ভালো মানুষ গড়ার প্রতিষ্ঠান হবে। এই বিদ্যালয়ে একটি শক্তি শালী পরিচালনা পরিষদ গড়ে তুলতে হবে।



















