ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দে আম গাছে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

সিরাজুল ইসলাম- গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০২:৪২:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ৬৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিলু শেখের পাড়ার সান সাইন কলেজিয়েট স্কুলের পিছনে বাগানে আম গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় ওমর মন্ডল(২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রেস নোটে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম।

নিহত ওমর মন্ডল(২০) গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের নিলু শেখের পাড়ার কালাম মন্ডল এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার
রাত ৯ টার দিকে নিহত ওমর মন্ডল (২২) রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।পরবর্তী সময় তার মা সারারাত আশেপাশে খোঁজাখুজি করে তাকে পায় না। আজ সোমবার (৩০ ডিসেম্বর) ভোর সারে ছয়টার দিকে সানসাইন কলেজিয়েট স্কুলের পিছনে আবু ডাক্তারের বাগানে আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃত দেহ দেখতে পান। এসময় তার চিৎকারে আশেপাশের লোক জড়ো হয়ে রশি কেটে তার লাশ নিচে নামায়।

নিহতের পিতা কালাম মন্ডল বলেন, রাতে খাবার খেয়ে সে ঘর থেকে বের হয়েছে তারপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। কারো সাথে কোন ঝগড়া বিবাদ হয়নি। ও গাড়ি চালাতো নিজের মতো থাকতো। আর যেখানে এসে গলায় ফাস নিয়েছে এখানে চারদিক থেকে আটকানো।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, ঘটনা শোনার সাথে সাথে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

গোয়ালন্দে আম গাছে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:৪২:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪