ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে আন্তর্জাতিক পুশমন দিবস উপলক্ষে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত

মো: সিরাজুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৮৭ বার পঠিত

“সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অন্তর্গত “চৌধুরী আব্দুল হামিদ একাডেমি” প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর এর সভাপতিত্বে আরও আরও উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, উপজেলা পাট কর্মকর্তা মো. মিজানুর রহমান এবং ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেনসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

দিবসটি উপলক্ষে আয়োজিত ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সাব-অফিসার মো. হাফিজুর রহমান ও টিম লিডার মো. আব্দুল বাছেদ। ফায়ার সার্ভিসের সদস্যরা প্রদর্শনের মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীদের শেখান, ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের সময় কীভাবে তাৎক্ষণিকভাবে নিরাপদে আশ্রয় নিতে হবে, কীভাবে নিজেকে ও অন্যদের রক্ষা করা যায়, এবং প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব।
এ সময় ফায়ার সার্ভিসের মহড়ায় অংশ নিয়ে শিক্ষার্থীরা সরাসরি ব্যবহারিক জ্ঞান অর্জন করে এবং দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির অঙ্গীকার ব্যক্ত করে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান বলেন,
দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতিই সবচেয়ে বড় প্রতিরোধ। প্রত্যেক নাগরিককে নিজের অবস্থান থেকে প্রস্তুত থাকতে হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমেই দুর্যোগের ক্ষতি কমানো সম্ভব।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে উপজেলা ফায়ার সার্ভিস অফিসের নম্বর ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

গোয়ালন্দে আন্তর্জাতিক পুশমন দিবস উপলক্ষে অগ্নি নির্বাপক মহড়া অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫