ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে আধুনিক সেবা নিয়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

সিরাজুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৭:১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ৭৪১ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করে যাত্রা শুরু করলো ‘মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার’। অত্যাধুনিক যন্ত্রপাতি, অভিজ্ঞ চিকিৎসক এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবাসহ পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নিয়ে শুরু হওয়া এই প্রতিষ্ঠানটি স্থানীয়দের মাঝে ব্যাপক আশার আলো জাগিয়েছে।

রবিবার (১৩ জুলাই) বিকেল ৫টায় গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন নবনির্মিত তাপসি ভবনে এই সেবামূলক প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা. ওয়াজেদ জামিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন কো-চেয়ারম্যান অধ্যাপক আমিরুল ইসলাম লিন্টু, ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম কিরন, পরিচালক শাখাওয়াত আহমেদ ও গোবিন্দ কুমার।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, এ ধরনের একটি আধুনিক ও সুলভমূল্যের স্বাস্থ্যসেবামূলক প্রতিষ্ঠান গোয়ালন্দের মানুষের জন্য বড় উপকার বয়ে আনবে।

উদ্যোক্তারা জানান, রোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদান এবং ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স সেবার মাধ্যমে উপজেলাবাসীর দোরগোড়ায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য।

তারা আরও জানান, জনগণের আস্থা অর্জন এবং স্বাস্থ্যসেবায় নতুন মানদণ্ড গড়তে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ চেষ্টা করে যাবে।

গোয়ালন্দে আধুনিক সেবা নিয়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৭:১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫