গোয়ালন্দে আগুনে ঘর ও পশু হারিয়ে নিঃস্ব দুই পরিবার
- আপডেট সময় : ০৭:৪৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ৭৭ বার পঠিত

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া
ফেরিঘাট এলাকায় শাহাদাৎ মেম্বার পাড়ায় আগুন লেগে দুটি বাড়ি ও ঘরসহ প্রায় চোদ্দ লাখ টাকা ক্ষতি। বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার বাছের আলী।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এসময় দৌলতদিয়া ৪ নং ফেরি ঘাট এলাকায় শাহাদৎ মেম্বার পাড়ার রেজাউল ও শহিদের দুটি গরুসহ দুটি বাড়ী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, শহীদের বাড়ীর রান্নাঘর থেকে আগুনে সূত্রপাত ঘটে।এলাকাটি ঘনবসতি হওয়ার কারণে দ্রুত সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়ি রেজাউলের ঘরে। এ সময় শহীদের গোয়াল ঘরে থাকা দুটি গরু আগুনে পুড়ে যায়।পরিবারের সকলের চিৎকার চেঁচামেচিতে ৪ নং ফেরিঘাটে আশেপাশে থাকা লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে তারা ব্যর্থ হয়।এ সময় গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন কে খবর দিলে তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার বাছের আলী জানান, আমরা খবর পেয়ে দ্রুত সময় ঘটনাস্থলে এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়েছি।তিনি আরো জানান একটি গবাদি পশু ও দুটি ঘর পুড়েছে।



















