ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, বালু উত্তোলন ও অপরাধ দমনে কঠোর অবস্থান

সিরাজুল ইসলাম, গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৬২ বার পঠিত

oplus_0

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সমন্বয়ের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, মানবপাচার প্রতিরোধ, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, শিক্ষা প্রতিষ্ঠানে ইভটিজিং বন্ধ, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়ন, অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে কঠোর পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উপজেলার সার্বিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান খান, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, অবৈধ বালু-মাটি উত্তোলন, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। তিনি জানান, দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ভেকু বিকল করা হয়েছে এবং ব্যাটারি জব্দ করা হয়েছে। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত কয়েকটি ড্রাম ট্রাক জব্দ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় ও মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক, বালু উত্তোলন ও অপরাধ দমনে কঠোর অবস্থান

আপডেট সময় : ১০:৫৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬