গোয়ালন্দে অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান
- আপডেট সময় : ১০:০৫:০৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ৪৪৭ বার পঠিত

বাংলাদেশ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নির্দেশক্রমে চাল, ডালসহ বাজারের নিত্য পণ্যের অস্থিরতা কমাতে সারা দেশের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দে অবৈধভাবে পণ্য মজুদকারীদের বিরুদ্ধে মোবাইলকোর্ট অভিযান করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র গোয়ালন্দ বাজারে মোবাইলকোর্ট অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা অর্থদন্ড করেছেন। তবে বাজারে মনিটরিং ও মোবাইলকোর্ট অভিযান পরিচালনার সময় সম্ভাব্য সকল ব্যবসায়ীর চালান ও ভাউচার চেক করে পণ্য দীর্ঘদিন মজুদের কোন প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি।
এসময় বাজারের সকল ব্যবসায়ীকে চাল, ডালসহ সকল প্রকার নিত্য পণ্যের অবৈধভাবে কোন মজুদ না করার জন্য সতর্ক করেন ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।



















