গোয়ালন্দে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান
- আপডেট সময় : ০৫:৪৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ৯৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।
সোমবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের চরকর্নেশন এলাকার কলাবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযান পরিচালনায় অংশগ্রহণ করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল। অভিযান পরিচালনা করার সময় সবাই বেকু ও অন্যান্য জিনিস ফেলে রেখে চলে যান। তিনি কাউকে না পেয়ে আশে পাশের সবাইকে সতর্ক করে আসেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান বলেন, আমরা প্রথমে কলাবাগান এলাকায় বেকু দিয়ে বালু কাটার এখানে এসেছিলাম কাউকে পাইনি। ড্রেজারের এখানে ও মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। তাই আশে পাশের সবাইকে সতর্ক করা হয়েছে মেশিন চালু হওয়ার সাথে সাথেই এখানে যৌথ অভিযান পরিচালনা করা হবে। আশা করি তাদের শাস্তি গোয়ালন্দ উপজেলার অবৈধ বালু ব্যানসায়ীদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে।



















