ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোপালগঞ্জে কাশিয়ানীতে বাস-প্রাইভেট সংঘর্ষে পুড়ে ছাই : নিহত ১

ইয়াছিন আরাফাত- স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১০:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ১২০ বার পঠিত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে কার-চালক মোহাম্মদ উল্লাহ (৩৮) নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩ জন। সংঘর্ষে আগুন ধরে গাড়ি দুটির অনেকাংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার রাতইল ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক মোহাম্মদ উল্লাহ নিহত হন। এ সময় প্রাইভেট কারে থাকা তিন সহোদর ফাহিম (২০), ফাহাদ (১৮) ও ইফাদ (১৬) আহত হয়।

তিনি আরও বলেন, সংঘর্ষের পর বাস ও প্রাইভেট কারে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে বাস ও প্রাইভেট কারটি পুড়ে যায়।
আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঢাকা-খুলনা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

ট্যাগস :

গোপালগঞ্জে কাশিয়ানীতে বাস-প্রাইভেট সংঘর্ষে পুড়ে ছাই : নিহত ১

আপডেট সময় : ১০:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩