ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হালার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও মশাল মিছিল 

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৯:৪৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ১৮৮ বার পঠিত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র জুলাই পদযাত্রায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্র লীগের হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় এ বিক্ষোভ ও মশাল মিছিল করে ভোলা জেলা এনসিপির নেতাকর্মীরা। দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রায পূর্ব নির্ধারিত কর্মসূচী অনুযায়ী গোপালগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা এনসিপির পথযাত্রায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলা চালায় ও ককটেল বিস্ফোরন ঘটায়। 

জুলাই বিপ্লবের এই অগ্রণী সৈনিকদের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ভোলায় এনসিপির নেতা কর্মীরা সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা প্রেসক্লাবের চত্তর থেকে একটি বিক্ষোভ ও মশাল মিছিল করে। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় তারা এই বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

ভোলা জেলা এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ইয়াছির আরাফাত, এনসিপি সংগঠক মু. মাকসুদুর রহমান, সদস্য মীর মোশারেফ অমি ও রাকিব হাসান।

ট্যাগস :

গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হালার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ ও মশাল মিছিল 

আপডেট সময় : ০৯:৪৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫