ঢাকা ০৪:১১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ-ভিডিও ধারণ, গ্রেফতার ৩

শিল্পী আক্তার-রংপুর:
  • আপডেট সময় : ০৮:১১:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ১৮৮ বার পঠিত

রংপুরে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারনের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) বিকেলে অভিযুক্ত ৩ জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এর আগে রোববার (১৬ জুলাই) রাতে রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানাধীন কাছনা গ্রাম থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন, রংপুর সিটি করপোরেশনের কাছনা তুকিটারী গ্রামের এরশাদ আলী (৪০), কাছনা সোনালীটারী গ্রামের শ্রী গনেশ রায় (৩৫) ও ধর্ষণের ভিডিও ধারণকারী কাছনা সোনালীটারী গ্রামের রতন মিয়া (২৭)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানাধীন কাছনা সোনালীপাড়া গ্রামে রোববার রাত ১০টার দিকে স্বামীর অনুপস্থিতিতে রান্না ঘরে ঢুকে জোরপূর্বক এরশাদ আলী ওই গৃহবধূকে ধর্ষণ করেন। পরে ওই গৃহবধূকে শয়ন ঘরে নিয়ে যান এরশাদ। এ সময় গনেশ রায় ও রতন মিয়া ঘরে ঢুকে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করেন এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই রাতেই গনেশ রায় গৃহবধূকে ধর্ষণ করেন। এসময় এরশাদ আলী ও রতন মিয়া দাড়িয়ে গৃহবধূকে ধর্ষণের দৃশ্য দেখছিলেন। এক পর্যায়ে ওই গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধারসহ এরশাদ আলী, গনেশ রায় এবং রতন মিয়াকে আটক করে। পরে খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

রংপুর মেট্টোপলিটন পুলিশের হারাগাছ থানার উপপরিদর্শক (এসআই) কমল মহন্ত বলেন, গৃহবধূ নিজেই বাদী হয়ে মামলা করেছেন। আটক তিনজনকে মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রংপুর মেট্টোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) সুব্রত ব্যানার্জি বলেন, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও পর্ণগ্রাফি আইনের ধারায় মামলা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য গৃহবধূকে রংপুর মেডিকেল কলেজের ওসিসিতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ-ভিডিও ধারণ, গ্রেফতার ৩

আপডেট সময় : ০৮:১১:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩