ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গুণগত শিক্ষা নিশ্চিত করতে খানসামা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ

মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৯৭ বার পঠিত

Oplus_131072

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে দিনাজপুরের খানসামা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন খানসামা রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি শরিফুল ইসলাম প্রধান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার ফারুক হোসেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, অধ্যক্ষ শরিফুল ইসলাম স্বাধীন, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের নৈতিক, মানসিক ও পড়ালেখার উন্নয়নে অভিভাবক–শিক্ষক–প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। শিক্ষার্থীদের উপস্থিতি, পড়ালেখার মান, আচরণবিধি ও প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে পরিবার ও প্রতিষ্ঠানের যৌথ ভূমিকা শিক্ষার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে।

অভিভাবকরা শিক্ষার পরিবেশ, শিক্ষকতার মান, শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে মতামত দেন এবং নিয়মিত এ ধরনের সমাবেশ আয়োজনের দাবি জানান।

গুণগত শিক্ষা নিশ্চিত করতে খানসামা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ

আপডেট সময় : ০৬:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫