গাবুরা মেগা প্রকল্পের কাজ পরিদর্শনে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ডা. শেখ আব্দুল রশিদ
- আপডেট সময় : ০৯:৫৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫ ৫৫ বার পঠিত

বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চালের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়নে মেগা প্রকল্পের পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মহোদয় ড. শেখ আব্দুর রশিদ।
শুক্রবার ৩১ শে জানুয়ারী বিকাল ৪ টায় গাবুরা চলমান টেকসই বেড়িবাঁধ ( মেঘা প্রকল্পের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।
এ সময়ে মন্ত্রী পরিষদ বিভাগের সচিব মহোদয়ের সাথে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তক আহমেদ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মনিরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পশ্চিম অঞ্চাল খুলনার প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সালাউদ্দীন শ্যামনগর উপজেলার নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভুমি আব্দুল্লাহ আল রিফাত,১২ নং গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাছুদুল আলম , সহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সহ অন্যান্যরা।
গাবুরায় মেঘা প্রকল্পের ৩৫ নং প্যাকেজের চলমান কাজটি অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন মাননীয় সচিব মহোদয়।




















