সংবাদ শিরোনাম ::
গাজীপুর মহানগর ২৪ ঘন্টার উদ্ধার অভিযানে মাদক এবং ওয়ারেন্টভুক্ত আসামীসহ গ্রেফতার ৩৯
মোঃ শামীম আহমেদ-সাভার:
- আপডেট সময় : ০৭:১৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩ ১৭৫ বার পঠিত

গত ২৪ ঘন্টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা কর্তৃক উদ্ধার অভিযানে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার অপরাধে ০৫ টি স্টিলের চাকু, ০১ টি সুইচ গিয়ার চাকু, ০১ টি স্টিলের চাপাতি সহ ০৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
পরস্পর যোগসাজশে জাল নোট বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার ০৩ টি ১০০০ টাকার জালনোট সহ ০১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ওয়ারেন্টসহ মোট গ্রেফতারঃ ৩৯ জন।
মোট উদ্ধারঃ ০৫ টি স্টিলের চাকু, ০১ টি সুইচ গিয়ার চাকু, ০১ টি স্টিলের চাপাতি, ১০০০ টাকার জালনোট ০৩ টি।
পুলিশ কমিশনার নির্দেশনা অনুযায়ী মাদক বিরোধী এবং অন্যান্য অভিযান অব্যাহত থাকবে।


















