গাজায় ইসরাইলি বর্বরতার প্রতিবাদে নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৭:৫৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১৭৬ বার পঠিত

গাজায় ইসরাইলের নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আহেল সুন্নাত ওয়াল জামাত, ফান্দাউক দরবার শরীফ ও উপজেলার হেফাজতে ইসলাম।
শুক্রবার (২১মার্চ)দুপুরে তারা কলেজ মোড় থেকে শুরু করে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ইমরান চত্বরে গিয়ে মিলিত হয়। পরে সেখানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময়ে উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার ধর্মপ্রাণ মানুষ এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আহেল সুন্নাত ওয়াল জামাতের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি মোস্তাক আহমেদ আল কাদরী ওয়াসী, নজরুল ইসলাম আজিজি,সাধারণ সম্পাদক কাজী আতাউর রহমান গিলমান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোহাম্মদ খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আক্তার হোসেন, আহলে সুন্নাতের ছাত্র পরিষদের আহবায়ক ফুয়াদ পাঠান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েল নিরীহ গাজাবাসীর উপর শান্তি প্রতিষ্ঠার নামে মুসলিম নিধন চলছে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না কোন দেশ। মুসলিমদের উপর যে হত্যাকান্ড চলছে তা দেখেও মুসলিম দেশগুলো চুপ এটা আমাদের কষ্টের বিষয়। বাংলাদেশ সরকারকে এ বিষয়ে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নিতে হবে।
নাসিরনগর উপজেলা আহেল সুন্নাত ওয়াল জামাতের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি মোস্তাক আহমেদ আল কাদরী ওয়াসী বলেন, আমেরিকার মদদে এই হত্যাযজ্ঞ চলছে। আমার বিশ্বাস কোন ধর্মের মানুষই এই হত্যা সমর্থন করবে না। আমরা চাই ফিলিস্তিনের মানুষ এই হত্যাযজ্ঞ থেকে মুক্তি পাক। বিশ্ববাসীর প্রতি আমাদের আহ্বান, আপনারা ফিলিস্তিনের মজলুম ভাই-বোনদের পাশে দাঁড়ান। আমরা আজ থেকে ইসরায়েল পণ্য বয়কট করবো।



















