ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

মোঃওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৯:২৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ২৪৬ বার পঠিত

দিনাজপুরের হিলিতে গাছ কাটাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে চাচা ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মুন্সীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে স্বামী এবং সন্ধ্যায় স্ত্রীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম মিয়া।

নিহতরা হলেন আতিয়ার মুন্সি (৭৩) ও তার স্ত্রী জাহানারা বেগম (৬৫)।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে বাড়ির পাশের খলার আগাছা পরিষ্কার করছিলেন আতিয়ার রহমান। এ সময় উত্তেজিত হয়ে তার ওপরে হামলা করেন চাচা লুৎফর মুন্সী ও তার পরিবারের সদস্যরা। এ সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হন আতিয়ার ও তার স্ত্রী জাহানারা বেগম।

ঘটনার বর্ণনা দিয়ে ওসি আবু সায়েম বলেন, আজ সকালে বোয়ালদাড় ইউনিয়নের মুন্সী পাড়া এলাকায় মারামারির ঘটনা ঘটে এ সময় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আতিয়ার রহমান দুপুরে এবং তার স্ত্রী জাহানারা বেগম সন্ধ্যায় মারা যান। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় লুৎফর মুন্সী, তার স্ত্রী মেহেনিগার ও শহিদুল ইসলাম খাজা মুন্সিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে

ট্যাগস :

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০৯:২৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩