ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গাইবান্ধার সাদুল্লাপুরে অনুমোদনবিহীন ব্যাটারির সিসা তৈরির কারখানা বন্ধ ঘোষণা

মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৪:৩২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ১১২ বার পঠিত

‎গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বদলাগাড়ী গ্রামে আবাসিক এলাকার পাশে কৃষি আবাদি জমিতে গড়ে ওঠা অনুমোদনবিহীন ব্যাটারির সিসা তৈরির কারখানাটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো.জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এব্যাপারেসহকারী কমিশনার মো. জসিম উদ্দিন জানান, পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে এই কারখানায় পুরাতন ব্যাটারি ভেঙে সিসা উৎপাদন করা হচ্ছিল। এ খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনের পর কারখানার উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়।
‎তিনি আরও জানান, কারখানার মালিকের কাছ থেকে লিখিতভাবে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে যে, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া তিনি ভবিষ্যতে আর কোনো উৎপাদন কার্যক্রম চালু করবেন না। তবুও যদি পুনরায় উৎপাদন শুরু করা হয়, তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নসহ নিয়মিত মামলা দায়ের করা হবে।
‎
স্থানীয় সূত্রে জানা গেছে,দীর্ঘদিন ধরে এই কারখানার বিষাক্ত ধোঁয়া,এসিডের দুর্গন্ধ ও শব্দদূষণে এলাকাবাসী চরম স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। এছাড়া কারখানা থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক পদার্থের প্রভাবে আশপাশের শতাধিক বিঘা জমির ফসল নষ্ট হয়ে গেছে।
‎
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর বাসিন্দারা সম্প্রতি পরিবেশ অধিদপ্তর,জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে প্রশাসন কিছুদিন আগে কারখানাটি বন্ধ করে দেয়। তবে পরবর্তীতে মালিক পুনরায় উৎপাদন শুরু করলে আবারও প্রশাসনের হস্তক্ষেপে সেটি বন্ধ করা হবে বলে জানান।
‎

ট্যাগস :

গাইবান্ধার সাদুল্লাপুরে অনুমোদনবিহীন ব্যাটারির সিসা তৈরির কারখানা বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০৪:৩২:৪৯ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫